স্কুল জীবনের প্রথম দিন
Name : Robiul Islam
School Name : Gharial danga high school
Batch : SSC 2022
স্কুল জীবনের প্রথম দিন 
জীবনে বিভিন্ন ঘটনা ঘটে যায় । সব কিছু মনে থাকে না। তবে কিছু কিছু স্মৃতি চিরদিন অম্লান থেকে যায়। ঠিক সেরকমই স্মৃতি হলো স্কুল জীবনের দিনগুলো । যেদিন প্রথম স্কুলে যায় সেই দিনের কথা আমার খুব করে না হলেও কিছু টা মনে আছে। আমি আমার আম্মুর হাত ধরে প্রথম স্কুলে গিয়েছিলাম। প্রথম বার স্কুলে যাব সেই কিইইই উল্লাস, কিইইই আনন্দ । তবে মনে একটু একটু ভয় ও কাজ করছিলো । আনন্দ, ভয় সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি ছিলো।
.jpeg)
স্কুল জীবনের কিছু স্মৃতিচারণ 
" পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায় "
যেই বিদ্যাঙ্গনে দীর্ঘ ১০ বছর কেটেছে সেই বিদ্যাঙ্গনে রয়েছে হাজারো স্মৃতিময় মুহূর্ত। সব স্মৃতিময় মুহূর্ত উল্লেখ করা আমার পক্ষে সম্ভব না। তবে স্কুল জীবনের স্মরণীয় মুহূর্ত বলতেই মনে পড়ে যাই বার্ষিক পুরষ্কার বিতরণীসভার স্মৃতি, চোখের সামনে ভেসে ওঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর কথা, বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারের কথা। প্রিয় স্কুলের বারান্দার ছুটির ঘন্টা এখনো কানে বাজে, মনে পড়ে যাই সবাই মিলে উচ্চ স্বরে জাতীয় সংগীত গাইতাম। মনে পড়ে যাই প্রাণপ্রিয় শিক্ষক এবং সহপাঠীদের সাথে কাটানো অজস্র স্মৃতিময় মুহূর্ত।
প্রিয় স্কুল,,,, ইসসস আবারও যদি তোমার কাছে ফিরে যেতে পারতাম
Miss you & I will always miss you My beloved school

Post a Comment